সোমবার, ৮ আগস্ট, ২০১১

>> পেনড্রাইভের ভাইরাস দূর করুন

পেনড্রাইভের ভাইরাস দূর করুন 


Writter: Md Rakibul Islam 
Email: bdrakib2@yahoo.com 


পেনড্রাইভে ভাইরাস বা ওয়ার্ম থাকলেও অনেক সময় তা শনাক্ত করা যায় না। তবে চাইলে আপনি সহজেই পেনড্রাইভের ভাইরাস শনাক্ত করতে পারেন। এ জন্য আপনার ইউএসবি পোর্টে পেনড্রাইভটি লাগানোর পর Start/run-এ গিয়ে cmd লিখে কমানú9;ড অপশন খুলুন। এখন মাই কম্পিউটারে ঢুকে আপনার পেনড্রাইভ কোন ড্রাইভ হিসেবে আছে, তা জেনে নিন। যেমন, ড্রাইভ লেটার যদি L হয়, তাহলে কমান্ড অপশনে L: লিখে এন্টার করুন। এরপর dir/w/o/a/p এই নির্দেশটি (কমান্ড) হুবহু লিখে এন্টার চাপুন। এখন আপনি পেনড্রাইভে থাকা ফাইলের তালিকা দেখতে পারবেন। ফাইলের তালিকায় Bha.vbs, Iexplore.vbs, RVHost.exe, Ravmon.exe, New_Folder.exe, Autorun.inf ইত্যাদি নামের কোনো ফাইল অথবা .exe এক্সটেনশনের কোনো ফাইল আছে কি না দেখুন। যদি এ রকম কোনো ফাইল দেখতে পান তাহলে attrib -h -r -s -a *.* কমান্ড লিখে এন্টার করুন। এখন del filename কমান্ড লিখে এন্টার চাপুন। এখানে filename-এর জায়গায় ওই ফাইলের নাম হুবহু লিখতে হবে। যেমন, আপনি যদি Autorun.inf ফাইলটি মুছতে চান, তাহলে del Autorun.inf লিখে এন্টার করুন।এভাবে আপনি পেনড্রাইভের সন্দেহজনক ফাইলগুলো মুছে ফেলতে পারেন। এ ছাড়া সম্ভব হলে সর্বোচ্চ সুরক্ষার জন্য নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পেনড্রাইভ সম্পূর্ণ স্ক্যান করুন। 

>> কি বোর্ডের এক ডজন F

কি বোর্ডের এক ডজন F

Writter:Md. Rkibul Islam 

কম্পিউটারের কি বোর্ডের ওপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে বলা হয় ফাংশন কি। এসব কি একবার চেপেই বিভিন্ন সফটওয়্যারে নানা রকম কাজ করা যায়।
 

F1: সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে।
 

F2: সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়।
 

F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
 

F4: ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
 

F5: মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
 

F6: এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
 

F7: ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।
 

F8: অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।
 

F9: কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
 

F10: ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
 

F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।
 

F12: ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়। 

>> উইন্ডোজের অটোরান বন্ধ করুন

উইন্ডোজের অটোরান বন্ধ করুন 

Writter:Md. Rakibul  Islam 
From:ctg;BD. 

উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারে পেনড্রাইভ বা মেমোরি কার্ড যুক্ত করলে তা সাধারণত স্বয়ংক্রিয়ভাবে চলে (অটোরান)। ফলে পেনড্রাইভ বা মেমোরি কার্ডে কোনো কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাস থাকলে, পেনড্রাইভ কম্পিউটারে যুক্ত করলে (ওপেন) তা ওই কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। চাইলে আপনি এই অটোরান বন্ধ রাখতে পারেন। এ জন্য মাই কম্পিউটারে ডান ক্লিক করে 
Manage/Computer management/Service and application/services/shell hardware detection  
অপশনে যান। এবার shell hardware detection অপশন খুলে Service status হিসেবে stop দিন, startup type অপশনে disable নির্বাচিত করুন। এরপর থেকে ইউএসবি ড্রাইভ সংযোগ করলে তা আর অটোরান করবে না। উল্লেখ্য, এই কাজটি করলে আপনার ডিভিডি রমকে কম্পিউটার সিডিরম হিসেবে দেখাবে। কিন্তু এতে ভয়ের কিছু নেই। ডিভিডি ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। 

Give Your Comments....

facebook Photo